1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

দর্শনা কেরু এন্ড কোম্পানিতে যৌথ বাহিনীর অভিযান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: দেশের বৃহৎ চিনিকল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনির সদস্যরা। এবার চারটি  শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশি এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় শ্রমিক নেতা জয়নাল আবেদীন নফরের কার্যালয়ের পিছনে একটি পলিপ্যাকে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র‍্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এ ছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা।

এদিকে এভাবে প্রায়দিনই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরু চিনিকলের শ্রমিকদের মধ্যে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। রোববার আরও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews