1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হিন্দু সম্প্রদায়ের চারজন জামায়াতে ইসলামীতে যোগদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজ: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এছাড়াও ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানি সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের ৪ ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews