1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব (ঢাকা) সংবাদদাতা: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে কক্সবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩০২ জন ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, কোম্পানী কমান্ডার ও প্লাটুন কমান্ডারদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার ৮ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যাগণ।

কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম বলেন, ঈদ যেন প্রত্যেক সদস্য সুন্দরভাবে পালন করতে পারে তাই ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উপহার বিতরণ কার্যক্রম প্রমাণ করে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী সর্বদা তাদের সদস্যদের পাশে আছে—সব সময়, সব প্রেক্ষাপটে।

উল্লেখ্য, এর পূর্বেও বিগত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে একই ধরনের উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, যা বাহিনীর প্রান্তিক পর্যায়ের ভাতাভোগী সদস্যাদের প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহানুভূতির নিদর্শন।

R/ A

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews