1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর সর্বপ্রথম প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অর্জনের খবর জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ বিপ্লব’ ও শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য ‘অনারেবল মেনশন’ (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছেন। এই স্বীকৃতি প্রদান করেছে এশিয়ার মর্যাদাসম্পন্ন সংবাদ পুরস্কার প্রদানকারী সংস্থা দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (SOPA)।

২০২৫ সালের এসওপিএ অ্যাওয়ার্ডসে এই স্বীকৃতি প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন। সে সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিই সর্বপ্রথম শেখ হাসিনার দেশত্যাগের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেন।

বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews