1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে যড়যন্ত্র করছে। তাদের সেসব যড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে কোনোদিন মাথানত করবো না। আমাদের দেশকে আমরা নেতারা স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলবো। এর নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

 

তিনি বলেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তা চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবে, পথ দেখাবেন।

 

বিএনপি মহাসচিব বলেন, ভারত থেকে ফ্যাসিস্ট হাসিনা হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয় এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ এসেছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, ছাত্রদের বন্ধু বলতে আমি গর্ববোধ করি। বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে। যে কারণে ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। শপথ নিতে হবে কারো কাছে কোনদিন মাথা নত করবো না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews