1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

এশিয়া কাপে জয় দিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লক্ষ্যে এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। গত সোমবার ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া পাঁজরের চোটের কারণে হাইভোল্টেজ এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে তাকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগে টস জিতেছেন লিটনের জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক এবং তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

অধিনায়ক লিটনসহ একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাদের জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক/উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন মু

ভারত একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews