1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

৫ দফা দাবী বাস্তবায়নে ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে বিক্ষোভ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ( ঢাকা) : ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের আইনের ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬সেপ্টেম্নর) বিকেলে কদমতলী গোল চত্বর তানাকা ফিলিং স্টেশন সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী  আমির আব্দুর রহিম মজুমদার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও ঢাকা ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাক্ষ মোঃ শাহীনুর ইসলাম, ঢাকা ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান,ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবিএম কামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামাতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সেক্রেটারি আমিনুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার টিকে আছে। একটি দল এ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় না,যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়, পিআর পদ্ধতি মানে না।আমরা যেনোতানো নির্বাচন চাই না, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।।বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ দফা দাবি মাঠে নেমেছে ৫দফা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরে যাবে।’
না হলে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।’

এসময় তিনি জুলাই সনদ এবং আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews