1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর

কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দেশের নির্মাণ খাতে নতুন সম্ভাবনার সূচনা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অঙ্গসংস্থা ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে এনেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। শনিবার জমকালো আয়োজনে কেরানীগঞ্জের কালিন্দীতে একটি সেন্টারে অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর এক্সক্লুসিভ ডিলার মেসার্স আনোয়ার এন্ড সন্স-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম ব্র্যান্ড কাজী মোঃ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম টিএসবিডি সুদীপ্ত রায়, ডিজিএম বিক্রয় ও বিপণন জিয়ারুল ইসলাম, এজিএম টিএসবিডি বিদ্যুৎ কুমার বণিক এবং ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স আনোয়ার এন্ড সন্স-এর সত্ত্বাধিকারী হাজী মো. আনোয়ার হোসেন ও তার তিন পুত্রসহ স্থানীয় তিন শতাধিক খুচরা বিক্রেতা, ঠিকাদার, প্রকৌশলী ও অন্যান্য অতিথিবৃন্দ।

“ঢালাই স্পেশাল সিমেন্ট মূলত ছাদ, বিম ও কলামের জন্য তৈরি — এটি দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং নির্মাণে সময় ও খরচ দুটোই কমিয়ে আনে।”

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হলো বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যা ওপিসি ও পিসিসি সিমেন্টের বৈশিষ্ট্য একত্র করেছে। প্রথম দুই দিনেই এটি ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে এবং দ্রুত হার্ডেনিংয়ের কারণে দীর্ঘ সময় শাটারিং-এর প্রয়োজন হয় না।

৮০ থেকে ৯৪ শতাংশ ক্লিঙ্কার যুক্ত থাকায় এটি সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি দৃঢ়তা প্রদান করে। নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করেই বাজারে যাত্রা শুরু করল ইউনিক সিমেন্টের ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews