1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু ও হামে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

 

বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews