1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর- রুনী মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারে ডিজেসি’র সদস্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, সকল প্রতিকুলতা মোকাবেলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমান করতে হবে। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, সাংবাদিকরা এখন কঠিন সময় পার করছেন। অনেকেই ভুয়া মামলার আসামী হয়ে ফেরারি জীবন পার করছেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আরিফ সোহেল বহুধা বিভক্ত সাংবাদিক সমাজ এক কাতারে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে কলম সৈনিকদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ডিইউজের কল্যাণ সম্পাদক শাজাহান স্বপন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জহর ইকবাল, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা ও আতিকুল ইসলাম রাজিব চৌধুরী, সজিব,সুজন খান,অন্তু,সেলিম সহ সহযোগী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews