1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মোঃ মঈনুদ্দিন সুমন ও আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 

বক্তারা অভিযোগ করেন, মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিহিংসাবশত সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

 

তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার কারণে প্রায়ই হয়রানির শিকার হন। এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বড় বাধা সৃষ্টি করে।

 

এ সময় বাংলাদেশ অনলাইন সাংবাদিক ইউনিয়ন (বসকো)-এর মহাসচিব ও বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। দুর্নীতির বিরুদ্ধে যারা লেখেন, তাদের দমন করতে মিথ্যা মামলা করা হলে তা রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত।”

 

তিনি আরও বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীম, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদারসহ অন্যান্য সদস্যরা।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews