1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত হবে যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি এটাই সময়ের দাবি। দীর্ঘদিন রাজপথে সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে যারা নিজেদের প্রমাণ করেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমেই সংগঠন পাবে নতুন গতি ও শক্তি।

একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন গড়তে স্বচ্ছ ভাবমূর্তি ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের বিকল্প নেই। তাই ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতাদের নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি গঠন করা হলে তা সংগঠনের ঐক্য, কার্যকারিতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেই ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের নাম। আলোচনার শীর্ষে রয়েছে মহানগর দক্ষিণে সাবেক ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সাল আমহেদ সজল , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ,ঢাকা মহানগর আর টি মামুন সাবেক যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল,জাকির আহাম্মেদ বাবু সাবেক যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল,
পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, যুবদল দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মহানগর উত্তর যুবদলের আলোচনায় রয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, আজমীর হোসেন, নাসিদ আলম।

তবে চূড়ান্ত আলোচনায় মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ সজল ও শেখ খালিদ হাসান জ্যাকির নাম শোনা যাচ্ছে। এবং মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ ও আমিনুল হক হিমেল এর নাম শোনা যাচ্ছে।

তবে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে তাঁরা পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের নেতৃত্বে দেখতে চান। তাঁরা বলেন আমাদের দলের প্রধানমন্ত্রী দেশে পরিবর্তন চান আর সেই পরিবর্তনের লক্ষ্যে ত্যাগী পরিশ্রমী নেতারা কাজ করবেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews