1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮

ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে হাজী মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো. ফারুক সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে হাজী শামসুল হক হাওলাদার, কোষাধ্যক্ষ পদে আল আমিন মোল্লা এবং যুগ্ম সম্পাদক পদে হাজী আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত ২০ জুন অনুষ্ঠিত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত সাত সদস্য হলেন— হাজী জাকির, জনি তালুকদার, সেলিম, সাজু, নুরুজ্জামান মুন্সি, হাজী রবিন এবং এস এম জিয়াউদ্দিন বিপ্লব।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

এদিকে, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews