
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বাবুবাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট সংগঠক মোস্তাফিজুর রহমান মোস্তাকের মরহুম মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বাদ আসর বাবুবাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সমিতির আহ্বায়ক ফরিদুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.বি.এম. পারভেজ রেজা, সমিতির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কালু, হাজী শাহ আলম এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুবাজার জামে মসজিদের খতিব মুফতি জিয়া বিন নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলাউদ্দিন আলা, হাবিব, শাহজাহান, মো. সোহাগ আহমেদ, আকরাম, মুন্না, রাজা, স্বপন আজিজ, আল-আমিন, মাজেদসহ সমিতির অন্যান্য সদস্যরা। এ সময় মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।