1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
“কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার

কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কেরানীগঞ্জ প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট সকাল ৯.০০ ঘটিকায় কেরানীগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে প্রায় ৪৫ টি পিকাপ ও শতাধিক মোটরসাইকেল যোগে শাতাধিক মুসুল্লি কলাতিয়া খাসকান্দি মঈনিয়া ঈদগাহ থেকে শুরু হয়ে ইস্পাহানি কলেজে কলাতিয়া আটি ও খোলামোরা বাজার থেকে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে বাস্তার গোয়াল খালি হাইস্কুল মাঠে শেষ করা হয়।

 

জশনে জুলুসে বিভিন্ন বয়সের মুসুল্লিগন ‘নারায়ে তাকবীর’ ও ‘নারায়ে রিসালাত’সহ ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসুলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ স্লোগান দিয়ে সবাইকে আজ রাসুলের আগমনের তারিখ জানিয়ে দেন। অংশগ্রহণকারী তরুনদের হাতে কালেমাখচিত, দেশের পতাকা, প্ল্যাকার্ড ও রাসুলের আগমনের বিভিন্ন বার্তাসংবলিত ফেস্টুনে মুখর হয়ে ওঠে কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক। তবে জশনে জুলুসে বিভিন্ন বয়সের মুসুল্লিগনের অংশগ্রহণ ছিল চোখে পরার মত।

 

জুলুস শেষে গোয়ালখালি হাইস্কুল সংলগ্ন মোল্লাবাড়ি মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় স্থানীয় বিভিন্ন মসজিদের খতিবগন বক্তব্য প্রদান করেন। তারা বলেন, আজ আমরা প্রিয় নবীজির আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করছি। এইদিনে আমরা আঙ্গীকার করি শিরক- বিদায়াত হারাম, অহংকার,হিংসা,গীবত, চোখলখুরী মুক্ত জীবনকে সাজাব। ঘরে ঘরে নবিজীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব। নবীজির প্রতি অতিরিক্ত দরুদ ও সালাম পাঠ করব। আমরা বেশী বেশী দান-সাদকা করব। । অন্যে কষ্টপাবে এধরনের কোন কর্মকান্ড করব না। সকলের সাথে আদব ও ভালোবাসা বিলিয়ে দিব। আমাদের মনে রাখতে হবে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। নিজেকে নবীজির জন্য বিলিয়ে দিব। নবিজীর আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব

আলোচনা শেষে মুনাজাতে দেশের কল্যাণ সকল প্রবাসীসহ সকলের জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় উপস্থিতি ছিলেন, মাওলানা ইয়াছিন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা কামরুল ইসলাম,মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সেকান্দার, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা এ বি এম রায়হান, মাওলানা নোমান, মাওলানা আনোয়ার,মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আলী আকবর সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, খানকার মুতাওয়াল্লিসহ হাজারো মুসুল্লি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews