1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পুরান ঢাকা প্রতিনিধি

কলেরা থেকে সুরক্ষিত রাখতে রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আওতায় এলাকায় এলাকায় বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে।
রাজধানীর দয়াগঞ্জের ইবনে সিনার সামনে কাজি মেজবাহ বলেন নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ জানান।


আজ ২৭ শে আগস্ট থেকে প্রথম ডোজ এবং ৩০ শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কলেরা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ গ্রহণ করে কলেরা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সচেতন হোন, নিরাপদ পানি পান করুন এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণ করুন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews