
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাতে ২৭ শে আগস্ট ২০২৬ ইং জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রাঃ) বাৎসরিক ওরস মোবারক রায়ের বাজারস্থ সাবরি দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন খানকা ও দরবার শরীফ হইতে পীর সাহেবরা তাসরিফ রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লালবাগের খানকায়ে কুশায়ী দরবার শরীফের কর্ণধার ও পীর হযরত হাফেজ কারি সৈয়দ সাইদুর রহমান সাহেব। নিজামিয়া দরবার শরীফ ওয়ারী হযরত শামসুল হক চিশতি নিজামী সাহেব, কাদেরিয়া দরবার শরীফের গদিনশিন পীর সাহেব হযরত সুলতান শাহা কাদিরী, আন্তজার্তিক বক্তা এইচ,এম, মাসুদ রিজভী, বানিয়া নগর সাবরি দরবার শরীফের হযরত শাফায়েত চিশতী সাবেরি, চিশতীয়া দরবার শরীফের হযরত নোয়াব চিশতী, তেগিয়া বকশী দরবার শরীফ হযরত ওমর আলী কাদরী, গাউছিয়া দরবার শরীফ হযরত সুফি শাহেনশা, হযরত মৈনাক মানুষী, এছাড়াও বিশিষ্ট অতিথি জন হযরত মস্তান শাহ ছাবরী সাহেবের ওয়ালিদান মুরিদান ভক্তবৃন্দ আশেকান জাকেরান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর সাধারণ সম্পাদক মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক,সদস্য সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, নাট্য অভিনেতা সেন্টু সহ বিশিষ্ট অতিথিবৃন্দ, কাওয়ালী পরিবেশন করেন জনপ্রিয় কাওয়ালী নাদিম এতেশাম, অনুষ্ঠানে মিলাদ মাহফিল, সামা মাহফিল শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।পরে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।