1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
চ্যাম্পিয়নদদের ট্রফি ও ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফি ও ২৫ টাকার চেক প্রদান করেন মন্ত্রী

কেরানীগঞ্জে শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩ টায় আগানগর আমবাগিচা খেলার মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেরানীগঞ্জ উপজেলার আয়োজনে সর্বমোট ৮০ দল অংশগ্রহন করে। ‘ইস্পাহানী নদীধারা সমিতি বনাম বাবর আলী স্মৃতি সংসদ’ ফাইনাল খেলায় অংশ নেয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেরানীগঞ্জ শাখা কমিটির অর্থ সম্পাদক জাকির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু. (এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ম.ই. মামুন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসরারুল হাসান আশু, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

খেলায় নদীধারা বহুমুখী সমাজ কল্যান সমিতি চ্যাম্পিয়ন এবং রানারআপ হয় বাবরআলী স্মৃতি সংসদ। খেলা শেষে চ্যাম্পিয়নদদের ট্রফি ও ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফি ও ২৫ টাকার চেক প্রদান করেন মন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews