1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুপুরে মেয়েকে দাফন, এক ঘণ্টা পর উদ্ধার ছেলের মরদেহ ইশরাকের পদত্যাগের নির্দেশের খবর ‘গুজব’, দাবি প্রতিমন্ত্রীর ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, ১৮ জনের মৃত্যুর খবর ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজারের বেশি যাত্রী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২২ আড়াইহাজারে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি দুর্গাপূজা ঘিরে কেরানীগঞ্জের মসজিদে সম্প্রীতি ও সচেতনতামূলক বয়ানের নির্দেশনা কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দুপুরে মেয়েকে দাফন, এক ঘণ্টা পর উদ্ধার ছেলের মরদেহ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
দুপুরে মেয়েকে দাফন, এক ঘণ্টা পর উদ্ধার ছেলের মরদেহ

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বড় বোন সুমাইয়ার (১০) মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর একই নদী থেকে ছোট ভাই হাসানের (৮) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে বিকেলে তাকেও একই কবরস্থানে দাফন করা হয়।

নিহত সুমাইয়া ও হাসান ধামরাই উপজেলার চরসুঙ্গর গ্রামের অটোরিকশাচালক দ্বীন ইসলামের সন্তান। দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।

শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদরাসা ছুটির পর বাড়িতে ফেরে সুমাইয়া ও হাসান। পরে তারা বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে নদীতে সুমাইয়ার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। দুপুর ১২টার দিকে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে একই নদীতে হাসানের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন এবং বিকেলে জানাজা শেষে একই কবরস্থানে দাফন করেন।

দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা দ্বীন ইসলাম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের ছয় বছর বয়সী ছোট ছেলে হোসেনকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় বাবাকে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা বলেন, নিখোঁজ হওয়ার এক দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশকে কেউ জানায়নি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews