1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব অনিবার্য কারণে বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি, পর্যটকদের জন্য নির্দেশনা কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন বাংলাদেশ থেকে ভারতীয়দের উসকানি দেওয়া হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের হাজারীবাগে এজেআর কুরিয়ার গুদামে হামলা-ভাঙচুর, লুট সিসিটিভি ও ল্যাপটপ ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি’: বিএনপির এমপি খোকন রাজশাহীতে ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ঘুমধুম সীমান্তে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ করল ৩৪ বিজিবি সৌদির মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া এবং কনস্যুলার সহায়তা নিয়ে প্রশ্ন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে অবস্থান করা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের স্রোতের টানে পাঁচজনই ভেসে যান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তাঁরা কয়েকজন বন্ধু মিলে ছুটি কাটাতে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

এদিকে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews