
বুধবার রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কী কারণে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়েছে, বিজ্ঞপ্তিতে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, দুর্গাপূজার ছুটিতে বুধবার সকাল ও বিকেল মিলিয়ে প্রায় তিন হাজার পর্যটক সাজেকে প্রবেশ করেছেন। হঠাৎ বন্ধের ঘোষণা আসায় এসব পর্যটককে নিরাপদে ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
সাজেক ভ্যালি বন্ধ ঘোষণার পর সেখানে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।