1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

নভেম্বরের প্রথম ১৪ দিনে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
নভেম্বরের প্রথম ১৪ দিনে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক:

চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৬৯ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয়। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর—এই তিন দিনে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews