1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি
প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি

ভালোবাসার টানে চীন থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। সবশেষে সেই সম্পর্ক গড়িয়েছে বিয়েতে। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়েকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে চীনা নাগরিক জ্যাকি চেউংয়ের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় দুই বছর আগে জ্যাকি চীনে ফিরে গেলেও সিরাজুলের সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল।

এরপর প্রায় তিন মাস আগে সিরাজুলের বোন নার্গিস আক্তারের সঙ্গে পরিচয় হয় জ্যাকির। নিয়মিত কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে নার্গিসকে বিয়ের প্রস্তাব দেন জ্যাকি। দুই পরিবারের সম্মতি এবং ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে সিদ্ধান্তের পর বিয়ের প্রস্তুতি শুরু হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। ৩ নভেম্বর আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। একই দিন তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জ্যাকি চেউং জানান, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথাবার্তার মাধ্যমে সেই ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়। নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই চীন থেকে বাংলাদেশে এসেছেন তিনি। বিয়ে করতে পেরে তিনি আনন্দিত।

জ্যাকি আরও জানান, বাংলাদেশে এসে নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তিনি খুশি। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান। নার্গিস চাইলে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারবেন। পাশাপাশি নার্গিসের মাকেও চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। পাশাপাশি বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চীন থেকে আসা জ্যাকি ও গোয়ালন্দের নার্গিসের এই বিয়েকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি জামাইকে দেখতে কনের বাড়িতে ভিড় করছেন অনেকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews