1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

 

ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. সাব্বির (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

জিডি সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সাব্বির ও অজ্ঞাতনামা আরও তিনজন এসে ওই সাংবাদিকের পেশা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

অভিযুক্ত সাব্বিরের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া জিয়নগর, মক্কানগর এলাকায়। তাঁর বাবার নাম ও অন্যান্য ঠিকানা জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ওই সাংবাদিক দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় জিডি করেছেন।

 

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান,  অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews