1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, দপ্তরে অবরুদ্ধ ভিসি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের পক্ষ থেকে কোনো শর্ত জানানো হয়নি: শামা ওবায়েদ কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮ বান্দরবানের ত্রি-সীমান্ত থেকে ম্রো যুবকসহ ৮ বাংলাদেশি আটক সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার দিলেন লিটন দাস পাঁচ ধাপে ৪ হাজার ২৬৯ ইউপিতে নির্বাচন, প্রথম ধাপে ভোট ১ হাজার ২৬টিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি?

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি?

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কার্ড প্রকাশের পর এবার সামনে এসেছে কথিত রেজিস্ট্রি ম্যারেজের তারিখ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন অভিনেত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, মিমির পাত্র সিদ্ধার্থ নামে দীর্ঘদিনের এক বন্ধু। তিনি ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। ইন্ডাস্ট্রির বাইরের এই ব্যক্তির সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ছড়িয়েছে।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে। কার্ডটিতে নবদম্পতির সঙ্গে বিয়ের মণ্ডপে তিনটি পোষা কুকুরের ছবি দেখা যায়। পশুপ্রেমী হিসেবে পরিচিত মিমির পছন্দের বিষয়টিও যেন ফুটে উঠেছে কার্ডের নকশায়।

ওই কার্ড প্রকাশের পর থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। নতুন খবর অনুযায়ী, ২৬ নভেম্বর রেজিস্ট্রি ম্যারেজের পর আগামী ডিসেম্বরে সামাজিক রীতিতে বিয়ের আয়োজন হতে পারে।

তবে এসব খবরের সত্যতা নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। ফলে বিয়ের গুঞ্জন ছড়ালেও অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলার সুযোগ নেই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews