1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া থানার (তদন্ত) নাহিদ হাসান সুমন ৬ষ্ঠ বারের মত কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ ):

কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন টানা ৬ষ্ঠ বারের মত কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। মে (২০২১) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।

সোমবার (২১ জুন) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পাকুন্দিয়া থানার ওসি তদন্ত নাহিদ হাসান সুমনের নাম ঘোষণা করেন। এসময় তিনি শ্রেষ্ঠ পরিদর্শক এর সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে পাকুন্দিয়া থানার ওসি তদন্ত নাহিদ হাসান সুমনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়া থানার ওসি তদন্ত নাহিদ হাসান সুমন জানান,আমাকে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) স্যারকে।

সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন স্যার,পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান স্যার সহ জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews