1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র ঈদ পূর্ণমিলনী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
ছবিঃ সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র উদ্যেগে ঈদ পুর্ণমিলনী ও করোনা পর্যবেক্ষন হেল্প সেল বিষয়ক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
আজ ২২ জুলাই বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন মির্জাপুরস্থ বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা বিএনপি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠান্প্রেধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে একমাত্র বক্তা প্রধান অতিথির বক্তব্যে  মহামারি করোনা ভাইরাস সম্পর্কে নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। এছাড়া বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি ঔষধি গাছ লাগানোর জন্য নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের মানুষের ও বিএনপি নেতাকর্মীদের করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থতি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টার,ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক ইশা খান,ঢাকা জেলা যুবদল  প্রচার সম্পাদক সুমন ভান্ডারী,ঢাকা জেলা ছাত্রদল আহবায়ক অমিত, ঢাকা জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক পাভেল ও  দক্ষিণ কেরানীগঞ্জ থানা  ছাত্রদল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews