1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে টীকা গ্রহনের ১৫ মিনিট পরে বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
ছবিঃ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া মুন্সিনোয়াদ্দা এলাকায় করোনা ভাইরাসের সিনোফার্মার টিকা গ্রহনের ১৫ মিনিট পর কাজী হারুন অর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি মাদ্রাসায় ইউনিয়ন পর্যায়ে গন টিকা কার্যক্রমের টিকা গ্রহনের পর তিনি মারা যান।

নিহত কাজী হারুন অর রশিদ তার বাড়ি থেকে পায়ে হেটে ওই টিকা কেন্দ্রে আসেন। পরে টিকা গ্রহনের পর কেন্দ্রের ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেয়ার কিছু সময় পরে সে অসুস্থ হয়ে পরেন। এসময় তার শরীরে হঠাৎ কাঁপুনি শুরু হয়। সে পানি খেতে চাইলে তাকে পানি পান করানো হলে সে মাটিতে ঢলে পরে।
এসময় বৃদ্ধের স্বজনরা তাকে তাড়াহুড়ো করে নিকটস্থ রুহিতপুর এলাকায় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কাজী হারুন অর রশিদ এর চাচাতো ভাই মিশু জানান,তার ভাই তিন বছর আগে একবার হার্টের সমস্যা জনিত কারনে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হন। তবে তার রক্তচাপ (প্রেসার) জনিত সমস্যা ছিলো। আজ (রোববার) সকালে বাড়ী থেকে সে টিকা নেয়ার জন্য হেঁটে খাড়াকান্দি মাদ্রাসায় টিকা কেন্দ্রে আসেন। টিকা গ্রহনের তিন চার মিনিট পরে সে অসুস্থতা অনুভব করেন। কাছে থাকা মানুষদের কাছে পানি পান করতে চান। পানি পান করার আগেই তার শরীরে কাঁপুনী শুরু হয়। পরে পানি পান করার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে উপজেলা পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, “মৃত্যু হওয়া কাজী হারুন অর রশিদ এর আগে থেকেই প্রেসার ও হার্টের সমস্যা ছিলে। আজ সকালে তার শরীরে করোনা টিকার প্রথম ডোজ গ্রহন করার কিছুক্ষণ পর সে অসুস্থ্য হয়ে পরে। সেখান থেকে  তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরো জানান,‘পরিবারের অনুরোধে নিহত কাজী হারুন অর রশিদ এর ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews