1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
ছবিঃপ্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিনের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলসহ তোবারক বিতরণ করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা।

 

এসময় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ম.ই মামুনের এর নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল আয়োজন করা হয়েছে।

 

এছাড়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদ এর আত্মার মাগফিরাত কামনায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews