1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

এবার পত্রিকার সাংবাদিক করোনায় আক্রান্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

দেশে দুটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার এক পত্রিকার সাংবাদিকও ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এ সাংবাদিক একটি জাতীয় দৈনিকে জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।

জানা গেছে, ওই সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি-জ্বরে ভুগছিলেন। এরপর গতকাল বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে তাকে জানানো হয় যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।  সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।

এর আগে গত ৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর টেলিভিশনটি তাদের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠায়।

আর গতকাল বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ও তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে আজ শুক্রবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews