1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ পেলো ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
ছবিঃ প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাধ্যমে বিতরন কার্যক্রম শুরু করেছে। এতে প্রথম পর্যায় ক্ষতিগ্রস্থ ১২ জন পল্লী উদ্যোক্তাকে ২৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা বিআরডিবি’র আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মহা পরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী সার্থকতার সাথে কোভিড মহামারীর বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহন করেছেন। এর অংশ হিসেবে যারা ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য ৩০০ কোটি টাকা প্রনোদনা ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সেটা ব্যবহার করবেন। তাতে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে। তাতে দেশের অর্থনীতি ঘুড়ে দাড়াবে।

তিনি আরো বলেন “আমাদের দেশের জন্য পল্লী উন্নয়ন মাস্টার প্লান্ট গ্রহন করা হয়েছে। সারা দেশের সকল ইউনিয়নের সবাইকে পালাক্রমে এর আওতায় আনা হবে। পল্লী উন্নয়নের যে কর্মসূচী গ্রহন করা হয়েছে, যদি সেটা বাস্তবায়ন করা হয় তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে উঠবে।”

এসময় কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান,দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন ও কেরানীগঞ্জ উপজেলা বিআরডিবি’র অফিসার মো.তাইবুর রহমান উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews