1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: কামরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামীলীগ নেতা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ নেয়নি। আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন এমপি নির্বাচিত হওয়ার পরেও পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,আপনারা কিছুই করতে পারেননি। তাই আমাদেরকে আর আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

তিনি বিএনপিকে উদেশ্য করে আরও বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরাও একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। নির্বাচন না করে সহিংসতার পথ বেছে নিলে এবার আর অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেন।

সোমবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নে আওয়ামীলীগের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে মানিক চৌধুরী মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলাতিয়া ইউনিয়ন আওয়ালীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্ব কলাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম সম্মেলনের উদ্বোধন করেন। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম খান (বারকু) এবং যুগ্ন-আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews