1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জঃ বিএনপির লিফলেট বিতরণ।। Buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

দেশে জ্বালানির দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে মানুষকে জাগিয়ে তুলতে বিএনপি’র দেড় মাসব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছে কেরানীগঞ্জ বিএনপি।

আজ সোমবার সকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি সভাপতি নিপুন রায় চৌধুরী লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। সকাল থেকেই কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় দলের প্রধান কার্যালয়ের সামনে  লিফলেট বিতরণের উদেশ্যে বিএনপি নেতাকর্মিরা সমবেত হন।
পরে নিপুনরায় সেখান থেকে সরে গিয়ে জিনজিরা, কদমতলী, চুনকুটিয়া চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারন মানুষের কাছে লিফলেট পৌঁছে দেন।

ইউনিয়ন থেকে জেলা, মহানগর ও রাজধানীতে প্রাথমিক পর্যায়ে ছয় কোটি লিফলেট বিতরণ করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। একই ইস্যুতে আরও কর্মসূচির চিন্তা করছে দলটি।

বিএনপি’র দেয়া কর্মমসূচির অংশ হিসেবে আজ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৫ দিন লিফলেট বিতরণ করবে বিএনপি। ২৪ নভেম্বর থেকে তিন দিন যুবদল, ২৬ নভেম্বর থেকে তিন দিন কৃষক দল, ২৯ নভেম্বর থেকে তিন দিন স্বেচ্ছাসেবক দল, ৩ ডিসেম্বর থেকে তিন দিন ছাত্রদল, ৫ ডিসেম্বর থেকে তিন দিন মুক্তিযোদ্ধা দল, ৮ ডিসেম্বর থেকে তিন দিন ওলামা দল, ১১ ডিসেম্বর থেকে তিন দিন মৎস্যজীবী দল, ১৭ ডিসেম্বর থেকে তিন দিন জাসাস, ২০ ডিসেম্বর থেকে তিন দিন তাঁতী দল, ২৩ ডিসেম্বর থেকে তিন দিন মহিলা দল ও ২৬ ডিসেম্বর থেকে তিন দিন শ্রমিক দল সারাদেশে লিফলেট বিতরণ করবে। এর আগে গত বৃহস্পতিবার দলের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews