1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কোন শিক্ষাই কুরআন শিক্ষার বিকল্প হতে পারে না – সাংবাদিক রানা || buriganga tv

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
কুরআন হলো মহা ধর্মগ্রন্থ। একজন মুসলিম হিসাবে কুরআন শিক্ষার গুরুত্ব অনেক। কোন শিক্ষাই কুরআন শিক্ষার বিকল্প হতে পারে না। আমরা বিশ,বাইশ বছর ধরে দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি মৃত্যুর পর এসকল কোন শিক্ষাই কাজে আসবে না যদি কুরআন শিক্ষা আপনার ভেতরে না থাকে। তাই সাধারন শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য অবশ্যই আপনার আমার সন্তানদের মাদ্রাসা মুখি করতে হবে। কারন কুরআন শিক্ষার বিকল্প অন্য কোন শিক্ষা হতে পারে না। কথা গুলো বলেছেন,নাটোরের সিংড়া প্রেসক্লাবের সভাপতি ও তা’লিমুল কুরআন নুরানী মাদ্রসার অধ্যক্ষ মোল্লা মোঃ এমরান আলী রানা।

সিংড়ার পৌরসভার বালুয়া বাসুয়া তা’লিমুল কুরআন নুরানী মাদ্রাসার আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত অবিভাবক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের শিক্ষা সচীব জাকারিয়া মাসউদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, পীরে কামেল আলহাজ মাওলানা শামসুল আলম। আরও বক্তব্য দেন, সিংড়া হামিদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ওমর ফারুক প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আইনুল হক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews