1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

সিংড়ায় ইউপি নির্বাচনে নৌকা বিদ্রোহী প্রার্থীকে ঘরে ফেরার অনুরোধ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
ছবিঃ প্রতিনিধি

সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নৌকার বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠ ছেড়ে ঘরে ফেরার অনুরোধ করলেন নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমুলের নেতা কর্মীরা।

বৃহষ্পতিবার রাত ৮ টায় ৯ নং ওয়ার্ডের হাতিগাড়া গ্রামে নৌকার মাঝি সিরাজুল মজিদ মামুনের নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা এই অনুরোধ করেন।

আলহাজ্ব আক্কাস আলীর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জুলহাজ কায়েম, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা সাইফুল আলম, হাতিগাড়া গ্রামের আনিছুর রহমান সহ নেতা কর্মীরা।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা,বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, আমাদের প্রিয় নেতা জুনাইদ আহমেদ পলক ও উন্নয়নের প্রতীক নৌকা। তাই এই নৌকাকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। বক্তারা বলেন, মনোনয়ন না পেয়ে কালাম চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে বিভ্রান্তি করছেন।

আমরা আপনাকে ঘরে ফেরার অনুরোধ করছি। নইলে ইউনিয়ন আওয়ামীলীগ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews