1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

স্বাধীনতা পুরস্কার পেল বিদ্যুত বিভাগ, কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

স্বাধীনতা পুরস্কার পেয়েছে বিদ্যুত বিভাগ। আজ বিদ্যুত বিভাগ পুরস্কারটি গ্রহন করেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ১৫ মার্চ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের ঘোষণা দেওয়া হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছে।

বিদ্যুত বিভাগের স্বাধীনতা পদক প্রাপ্তিতে বিদ্যুত জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র সংসদীয় আসন ঢাকার কেরানীগঞ্জে সাধারন মানুষের মাঝে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মিরা মিষ্টি বিতরণ করেন। এছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews