1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য সোনার মানুষ গড়ে তুলতে চেয়েছিলেন- প্রতিমন্ত্রী পলক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
ছবিঃ প্রতিনিধি

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য সোনার মানুষ গড়ে তুলতে চেয়ে ছিলেন। আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করতে পরেছিলেন একটি দেশের মাটি ও মানুষকে যদি সম্পদ। করা যায় তাহলে সেই দেশকে সোনার দেশে পরিণত করা যায়। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা ১১ টায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার ও ভুর্তকী মুল্যে ১৫ টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪ টি থ্রেসার মেশিন বিতরন কাজের শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এই কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেলিম রেজা প্রমূখ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews