1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ’লীগ সাধারন সম্পাদককে ক্রেস্ট উপহার প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ’র একান্ত সহকারী মোজাহিদুল ইসলাম মামুন(ম,ই মামুন)কে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন সংগঠন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় জিনজিরা বাস রোডে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নৌকার আদলে তৈরি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। এ সময় সম্মাননা ক্রেস্ট সানন্দে গ্রহণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নেতাকর্মীরা এভাবেই সবসময় পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন ম,ই মামুন।

এতে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম জয়, আঞ্চলিক শাখার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দলিল দেওয়ান,সহ-সভাপতি মিনাল হোসেন,সহ-সভাপতি রিপন শেখ, সহসভাপতি বি,এম জাহাঙ্গীর, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম,কেরানীগঞ্জ থানা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews