1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কেরানীগঞ্জে আ.লীগের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে এবং শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করার প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন থানা আওয়ামীলীগ।
সোমবার বিকালে জিনজিরা এলাকায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। তিনি বলেন, ‘যদি কেউ শান্ত কেরানীগঞ্জকে অশান্তির সৃষ্টি করে বা করার চেস্টা করে তার সমুচিত জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, মাননীয় বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ২০২৩ সালের নির্বাচনকে কলংকিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করবনা।’

আওয়ামীলীগের কর্মীরা বিএনপির পার্টি অফিস তালা মেরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহীন আহমেদ বলেন, “এটা কে বা কারা এমন কাজ করেছে আমরা জানিনা। তবে এর আগে বিএনপির পার্টি অফিস দখল নিয়ে বিএনপির দুই নেতা আমান উল্লাহ ও গয়েশ্বর চন্দ্রের কর্মীদের মধ্যে একাধিকবার সংর্ঘষে লিপ্ত হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়,এটা অতিতেও ঘটেছে বর্তমানেও ঘটছে ভবিষ্যতেও ঘটবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন মডেল থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জিনজিরা ইউপি চেয়ারম্যান শাকুর হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউপি আওয়ামীলগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews