1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গনভোজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জে বিএনপি নেতা আবুল হাসনাতের ব্যক্তি উদ্যোগে গনভোজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০মে) দিনব্যাপী আয়োজনে উপজেলার প্রায় ১৫০ স্থানে এ আয়োজন করা হয়। তবে শত আয়োজনের মাঝে আলাদা করে নজর কেড়েছে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও রোহিতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল হাসনাত ও ছাত্র নেতা মাহবুবুর রহমানের নিজ অর্থায়নে অনুষ্ঠিত বিশাল গনভোজ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি।

এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গনভোজে প্রায় এক হাজার গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। গনভোজ পরবর্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ইরফান ইবনে আমান অমি। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews