1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত

সিংড়ায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আনন্দ মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগ কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা হলরুমে উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চূয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, আঃ রাজ্জাক খাঁ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ্ব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাওলানা রুহুল আমিন, অধ্যক্ষ আঃ আউয়াল, মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর সভাপতি সোহেল তালুকদার, মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীমা হক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।
আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews