1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহত হন পাঁচজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।

পুলিশ ও ট্রেনের যাত্রী মাহেদুল ইসলাম রবিন জানান, পর্যটন স্পট খৈয়াছড়া ঝর্ণা থেকে গোসল করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাইক্রোবাসের পর্যটকরা। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় আধ কিলোমিটার ঠেলে নিয়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী বলেন, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews