1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বাসে নতুন ভাড়া নির্ধারণ হলেও নেই চার্ট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন ভাড়ার চার্ট আজ থেকে বাসে টাঙানোর নির্দেশনা থাকলেও, রাজধানীর অনেক বাসেই তা দেখা যাচ্ছে না। এ কারণে ভাড়া আদায়ের সময় বাকবিতন্ডায় জড়াচ্ছে যাত্রী ও চালক-সহকারীরা। এছাড়া অনেক বাসে চার্টে থাকা ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, বাস ভাড়ায় অনিয়ম রোধে বিআরটিএ’র তদারকি টিমের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও রাজধানীর কোথাও তা চোখে পড়েনি।

সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের পর ভাড়া বেড়েছে রাজধানীর গণপরিবহনগুলোয়। তবে অনুমোদনের আগেই হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাসের ভাড়া বাড়িয়েছে কর্তৃপক্ষ।

তারা জানান, রামপুরা থেকে এফডিসি পর্যন্ত চক্রাকার বাসের ভাড়া আগে ছিল ২০ টাকা। এই রুটে এখন রাখা হচ্ছে ২৫ টাকা। একই অবস্থা এফডিসি মোড় থেকে হ্যাপি হোমস, শ্যুটিং ক্লাব পর্যন্ত রুটে। চক্রাকার বাস সার্ভিসের নতুন ভাড়া আজ থেকে কার্যকরের নির্দেশনা থাকলেও সোমবার থেকেই বাড়তি ভাড়া রাখার অভিযোগ যাত্রীদের। একই অবস্থা ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রেও।

হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে গুলশান-১ এর গুদারাঘাট পর্যন্ত ভাড়া ছিল ৩০ টাকা। সোমবার থেকেই এই রুটে ভাড়া ৪০ টাকা রাখার অভিযোগ যাত্রীদের। নৈরাজ্য ঠেকাতে তাই বাসে ভাড়ার তালিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews