1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

এসির বিষাক্ত গ্যাসে স্বামী স্ত্রীর মৃত্যু ২ শিশুসহ হাসপাতালে ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুসহ অসুস্থ হয় পড়েন ৩ জন।আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার এসি ছেড়ে ঘুমিয়ে পড়েন। সে ঘরে তার সঙ্গে ছিলেন স্ত্রী মাহিনুর বেগম, ছেলে মাইনুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও ভাইয়ের মেয়ে মারামনি।

শনিবার সকালে তাদের সাড়া না পেয়ে বড় ভাই সেলিম তালা ভেঙে ঘরের ভেতর তাদের অচেতন অবস্থায় পান। পরে হাসপাতালে নেয়া হলে ফোরকান ও তার স্ত্রী মাহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।

এসির বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews