1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

চা শ্রমিকদের সংকট সমাধানে আগামিকাল শনিবার বিকাল ৪টায় গণভবনে চা শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

চা শ্রমিকদের সংকট সমাধানে আগামিকাল শনিবার বিকাল ৪টায় গণভবনে চা শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দৈনন্দিন শিডিউল থেকে এ তথ্য জানা গেছে। দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা।  

চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ও তাদের কর্মবিরতির কারণে এ শিল্পে দেখা দেয়া সংকট নিরসনে চা-শিল্প মালিকদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকরা। তাদের দাবি, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা।

এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন তারা। এরমধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews