1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

★কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন★

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ ৬জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার ভোড় সাড়ে ৪টার দিকে মডেল থানাধীন জিনজিরা মান্দাইলের একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা সবাই একই পরিবারের । স্থানীয়রা তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- মোসাম্মদ. বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও  মো. ইয়াছিন (১২) মারিয়া আক্তার (৮)।

এ বিষয়ে স্থানীয় শওকত নামে একজন জানান , কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল জাউলাপাড়া  এলাকার একটি বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে কাছে গিয়ে বাসার ৬ জনকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews