1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিশু মারা গেছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোছা. মরিয়াম (৮)। আগুনে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।

বাকি পাঁচজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মডেল থানার জিনজিরা মান্দাইল এলাকার সুলতানা বেগমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার(২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও মো. ইয়াছিন (১২) ।

দগ্ধ ৫ জনের মধ্যে ৪ জনের ছবি : সৌজন্যে শেখ ফরিদ

স্থানীয়রা উদ্ধার করে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বাড়ির মালিকের ছেলে মো. সানি জানান, ভোরে বাসার নিচতলার ভাড়াটিয়ার রুমে চিৎকার শুনে দ্বিতীয়তলা থেকে নেমে আসি। তাদের রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি ঘরের ভিতরে থাকা সবার শরীরের চামড়া পুড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, জিনজিরা মান্দাইল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ৬ জন দগ্ধ হয়। এদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ(মঙ্গলবার) দুপুরে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়। প্রাথমিকভাবে গ্যাসের চুলার লিকেচ থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews