1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজের আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

* কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজের আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু*
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা মান্দাইল জেলেপাড়া এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ মোছা. সোনিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মুত্যুহয়। আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচজনই মারা গেলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব জানান, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় মোছা. সোনিয়া আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তথ্যমতে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার দিন শিশু মারিয়াম (৮), ২ সেপ্টেম্বর সকালে সাহাদাৎ(২০) ও সন্ধ্যায় বেগম(৬০) এবং ৫ সেপ্টেম্বর সকালে মোছা. ইদুনী বেগম পান্না (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দগ্ধ ইয়াসিন আইসিইউ তে চিকিৎসাধীন আছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews