1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিএনপি মশাল মিছিল করে সেই মশাল পথচারীদের উপর ছুড়ে মেরেছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বিদ্যুতের বাতি জ্বলছে রাস্তায়,কিন্তূ তারা মোমবাতি মিছিল করছে, সিএনজি পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে রাস্তায় মশাল মিছিল করে সেই মশাল পথচারীদের উপর ছুড়ে মেরেছে এসব ভন্ডামি রাজনীতি করে সস্তা রাজনীতি করে মানুষকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে, কারা সাধারণ মানুষকে কষ্ট দেয়, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে এ বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন ।

নবনিযুক্ত ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবিরের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ধৈর্য ধরে স্থানীয় সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগের কথা শোনেন। অভিযোগগুলোর মধ্যে মাদক ইভটিজিং ভূমি দখল সহ বেশ কিছু সমস্যার কথা উঠে আসে।পরবর্তীতে পুলিশ সুপার আসাদুজ্জামান অভিযোগগুলোর বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এতে অন্যানের মধ্যে, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) মোবাশ্বেরা হাবিব খান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামানসহ স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews