1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

দুই মাথা চার চোঁখ নিয়ে জন্ম নিলো গরুর বাছুর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে একটি গাভি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া বাছুরটির দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ, দুটি কান ও চারটি পা রয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও এলাকার কৃষক আব্দুল মোতালেবের গাভি বাছুরটির জন্ম দেয়।
আব্দুল মোতালেব মিয়া জানান, ১০ বছর আগে আট হাজার টাকায় গাভিটি কিনেছিলেন। এরপর গাভিটি চারটি বাছুর জন্ম দিয়েছে। তবে পঞ্চমবারে বিরল বাছুর প্রসব করল গাভিটি। যদিও জন্মের পর থেকে বাছুরটি দাঁড়াতে পারছে না। ফলে চামচ দিয়ে বাছুরের মুখে দুধ খাওয়ানো হচ্ছে।’
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, ‘সাধারণত জিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোনো ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোনো সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এমন দুই মাথাওয়ালা বাছুর খুব একটা দেখা যায় না।’

বাছুরটি বাঁচবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারিকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews